IMG-LOGO

বুধবার, ৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুআরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিয়ারামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আদালতে আসামি সোহেল-স্বপ্নাঢাকাসহ দেশের ৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসইবোলার ভয়ে স্পেনে কঙ্গোর ম্যাচ বাতিলআজ বিদ্যুতের নতুন দাম ঘোষণাজাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমানচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররারাণীনগরে শত্রুতার বিষে এক বছরে তিন বার নিধন হচ্ছে পুকুরের মাছ, ১৫লাখ টাকার ক্ষতিগোমস্তাপুরে শিশু ধর্ষণের চেষ্টা, কিশোর আটকবাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত‘দুই সপ্তাহের মধ্যে পুঁজি বাজারে সুখবর আসছে’‘আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি’গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি উদ্ধার,নারীসহ আটক ২‘বেপর্দা’ অভিযোগে রাস্তায় হেনস্তার শিকার মডেল নায়লা নাঈম
Home >> টপ নিউজ >> বিনোদন >> আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিয়া

আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিয়া

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদককাণ্ডে প্রায় এক মাস আর্থার রোডের জেলে থাকতে হয়েছিল শাহরুখপুত্র বলিউড পরিচালক আরিয়ান খানকে। অন্যদিকে রিয়া চক্রবর্তীও মাদককাণ্ডে ২৮ দিন জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর ছুটে গিয়েছিলেন আরিয়ান খানের কাছে। তার সঙ্গে প্রায়ই নাকি যোগাযোগ করতেন অভিনেত্রী। সম্প্রতি এমন কথাই জানিয়েছেন রিয়া চক্রবর্তী। সেই গুঞ্জন শোনা গেছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝেও।

রিয়া চক্রবর্তী ও আরিয়ান খান— দুজনের গ্রেফতারের মধ্যে সময়ের ফারাক প্রায় এক বছরের। তাদের দুজনের বিরুদ্ধেই মাদক সংগ্রহ ও সেবনের অভিযোগ ছিল। তাদের আটক থেকে গ্রেফতার হওয়ার মধ্যেও অনেক মিল ছিল। শাহরুখপুত্র জেল থেকে ছাড়া পাওয়ার পর যোগাযোগ করেছিলেন বলে জানিয়েছেন রিয়া চক্রবর্তী।

এদিকে মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর আরিয়ানের জামিনের আবেদন একাধিকবার খারিজ হয়ে যায়। প্রায় এক মাস জেলে থাকতে হয়েছিল শাহরুখপুত্রকে। এবার সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন রিয়া নিজেই। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আরিয়ান খানের সঙ্গে যোগাযোগ করি। কারণ আমি জানি, সেই মুহূর্তে মানসিক অবস্থা ঠিক কেমন থাকে। ওর ঘটনার সঙ্গে আমার ভাই শৌভিকের অনেক মিল রয়েছে। তাই আমি আরিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলাম।’

অভিনেত্রী বলেন, তিনি ভাগ্যবতী। কারণ নিজের চারদিকে কিছু ভালো বন্ধু পেয়েছিলেন তিনি, যারা সবসময়ে তার পাশে ছিলেন। যার মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি ও তার ভাই শাকিব সালিম। এ ছাড়া শিবানী দণ্ডেকর, অনুষা দণ্ডেকরের মতো তারকারা তার পাশে ছিলেন।

রিয়া চক্রবর্তী বলেন, ‘আমার বন্ধুরা কটাক্ষের শিকার হবে জেনেও আমাদের পাশে ছিল। আমার মা-বাবার খেয়াল রেখেছিল ওরাই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031