IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির সতর্ক অবস্থানইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাগমারায় কলম বিরতির আহ্বান গ্রাহকদেরখেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে চরবাসীর মানববন্ধনকিশোরগঞ্জে মাকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখলো ছেলেপোরশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৩চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যুইন্টারপোলের রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম মোল্লা লিবিয়ায় গ্রেফতারহিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজিইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন‘ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত’‘ইরান এতদিনে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে দিত’মায়ের প্রতি অবহেলায় “যুগ্ম সচিব” ছেলে ওএসডিনেপালকে হারিয়ে তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশতাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির সতর্ক অবস্থান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির সতর্ক অবস্থান

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে পুশ-ইন করে। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।

সংবাদ পাওয়ার পর বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।

বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই ২৮ জন ব্যক্তি সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান করছেন। পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে।

বিজিবি আরও জানায়, আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত নিয়ম অনুসরণ করে পুশ-ইনকৃত ব্যক্তিদের ফেরত পাঠানোর (পুশব্যাক) চেষ্টা করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার এবং সার্বিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031