IMG-LOGO

সোমবার, ৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে’মান্দায় আম পাড়া নিয়ে বিরোধেবৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২গোমস্তাপুরে কৃষক সমাবেশনানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু আজইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুবিএনপি মিডিয়া সেলের নামে বিভিন্ন জেলায় ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বানইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলামহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায়শিশুসহ দুইজনের মৃত্যুবাগমারা উপজেলা পরিষদের ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধে ইউএনও’র আহ্বানমান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি নওপাড়া দাখিল মাদরাসাতানোরে প্রতিবন্ধী ভাতিজি কে ধর্ষণের মামলায় চাচা গ্রেফতাররাণীনগরে ছিনতাই মামলার আসামীসহ ৩জন গ্রেফতারবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পত্নীতলায় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবির সাজা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় আম পাড়া নিয়ে বিরোধেবৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় আম পাড়া নিয়ে বিরোধেবৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

ধূমকেতু প্রতিবেদক,মান্দা: নওগাঁর মান্দা উপজেলায় গাছ থেকে বাচ্চাদের আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম তৈয়বুর রহমান মোল্লা (৬৫)। তিনি ওই গ্রামের মৃত দিনা মোল্লার ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, হাটোইর মধ্যপাড়া গ্রামের সৈয়ব আলী (৬২) ও তার ছেলে স্বাধীন (২২)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ ইমরান হোসেনের শিশু সন্তান শাকিল (৮) প্রতিবেশী জালাল হোসেনের গাছ থেকে কিছু আম নামায়। এ নিয়ে আব্দুল মোমিন ওই বাচ্চাকে চড়-থাপ্পড় দিলে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

জের ধরে সোমবার সকালে ইমরান হোসেন ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে মোমিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দেওয়ায় মেহেরুন্নেছা (৫০), মেহেদী হাসান (২৮) আব্দুল মোমিন (২৬) ও শিশু রিয়ানকে (৮) পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা।

স্থানীয় বাসিন্দা সোহেল জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় তাদের ওপর আবারো হামলা করেন প্রতিপক্ষরা। এ সময় বাধা দেওয়ায় তৈয়বুর মোল্লাকে পিটিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তৈয়বুর মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৈয়ব আলী ও তার ছেলে স্বাধীনকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031