IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলন “উলগুলানের” মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কর্মসূচির শুরুতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। পরে

ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন। সভাপতিত্ব করবেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প্য এবং সঞ্চালনা করেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি নকুল পাহান, আদিবাসী নারী পরিষদ নিয়ামতপুর উপজেলার আহবায়ক শুভ্রা এক্কা,

আদিবাসী যুব পরিষদ নিয়ামতপুর উপজেলার আহবায়ক প্রসেনজিত বারোয়ার, আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর উপজেলার
যুগ্ম আহবায়ক স্বপন মাহাতো
প্রমুখ।

এছাড়া ফারাজ মনি, রেন্টু সরেন,জিষু সরেন, সন্তেষ লাকড়া, মানিক এক্কা, শান্তনা টুডুসহ বিভিন্ন পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উলুগুলানের মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার উনিশশো শতকের দিকে ব্রিটিশ শাসনে আদিবাসী সহ সকল নির্যাতনের বিরোধিতা ঘোষণা করেন এবং ব্রিটিশ সরকার ঐ সময় বিরসা মুন্ডার উপর ব্যাপক নির্যাতন চালায়। ফলে এক সময় নির্যাতনের কারণে মৃত্যু হয়।
বক্তারা আরো বলেন, বর্তমানে

আদিবাসীদের উপর নির্যাতন বেড়েই চলেছে। সুতরাং জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দসহ এক ছাতায় এসে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031