IMG-LOGO

বুধবার, ১০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধননিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল লাল-সবুজের বাংলাদেশদুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যুতারাগঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণে চরম অনিয়ম: প্রকৃত পাটচাষি কৃষকরা বঞ্চিত, বীজ মিলছে মৌসুম শেষে!মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগপ্রাকৃতিক ও অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরনবাগমারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতলিবিয়ায় অপহৃত আলমগীর, আড়াই মাস পর মৃত্যুর খবরনাটোর জেনারেল হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে এসেপরিচ্ছন্নতা কর্মিদ্বারা মা ধর্ষিত, তিনজন গ্রেফতারনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৩ জনগোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৮ জুন) বিকাল তিনটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের আহারকান্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সাগর আলী খন্দকার(২২)। বাবার নাম মোঃ আলতাবুর রহমান। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে নিয়ামতপুর উপজেলার আহারকান্দর এলাকায় একজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম এর নির্দেশনায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোঃ সাগর আলী খন্দকারের দেহ তল্লাশী করে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031