IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> টম হ্যাঙ্কসের সঞ্চালনায় হবে বাইডেনের শপথ অনুষ্ঠান

টম হ্যাঙ্কসের সঞ্চালনায় হবে বাইডেনের শপথ অনুষ্ঠান

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান উদ্‌যাপনের বিশেষ একটি প্রাইমটাইম টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা টম হ্যাঙ্কস। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘সেলেব্রেটিং আমেরিকা’শিরোনামের ৯০ মিনিটের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জন বন জভি, ডেমি লোভাতো জাস্টিন টিম্বারলেকের মতো ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে জো বাইডেন এবং কমলা হ্যারিসও বক্তব্য রাখবেন।

এবার করোনার কারণে অনুষ্ঠানের সূচিতে কাটছাঁট করা হয়েছে।

ডেমি লোভাতো তার ইনস্টাগ্রামে লিখেছেন, আমাকে যখন পারফর্ম করার কথা বলা হলো আমি তা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।

অনুষ্ঠানে টিম্বারলেক ও ক্লেমন্স তাদের নতুন গান ‘বেটার ডেজ’ পরিবেশন করবেন। টিম্বারলেক গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের এই গানে সবাইকে আশাবাদী হতে উৎসাহ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি স্থানীয় সময় (ইটি) ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৮টায় এবিসি, সিবিএস, সিএনন, এনবিসি ও এমএসএনবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়াও, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ ৯টি শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এবারের অভিষেক অনুষ্ঠান অন্যান্য প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের চেয়ে কিছুটা অন্যরকম হতে যাচ্ছে। সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন ও কমলা হ্যারিস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31