ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলায় মোট ৩ শত ৫০ জন অসহায় ক্ষতিগ্রস্থ ও দুঃস্থ মানুষের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও ৩০ মেট্রিক টন চাউল উপজেলার তিন হাজার গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়। টাকা বিতরণ শেষে পুঠিয়া পৌরসভায় চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন।
১৯ জুন বেলা সাড়ে ১২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫৬ (পুঠিয়া – দূর্গাপুর ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিভাষ সরকার, পুঠিয়া পৌর সাবেক মেয়র আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সভাপতি বজলুল রহমান, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমন এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



