IMG-LOGO

রবিবার, ২১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যুরুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিমবরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষের নতুন সম্ভাবনাসিংড়ায় পৌরবাসীর সাথে জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময়নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধারপোরশায় পটল পাতার বড়ায় জীবিকা নির্বাহ শফিকুলেরসিংড়ায় সফল চাষী অ্যাপস ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভামালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানগোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতজন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি মনোজিৎ সরকাররহনপুরে জামায়াতের কর্মী সম্মেলননিয়ামতপুরে ১২ বোতল ‘স্ক্যাফ’সহ ১ মাদক কারবারি গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎরাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশশিক্ষার্থীদের সুনাগরিক হিসেবেগড়ে ওর্ঠা আহ্বান ভূমিমন্ত্রীর
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন ‘বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এ্যন্ড টেকনিক্যাল এডুকেশন’ (বিএইটিই) ইভ্যালুয়েশন টিম। তিন দিনব্যাপী পরিদর্শনের প্রথম দিন রবিবার (২১ জুন) সকালে তারা রুয়েটে এসে পৌছান। এর পর সকাল ৯ টায় রুয়েটের প্রশাসন ভবনের সভা কক্ষে তারা উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সাথে সভায় অংশ নেন।

সভা শেষে পরিদর্শকবৃন্দ রুয়েটের শিক্ষার মান, অবকাঠামো ও উচ্চশিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ও প্রয়োজনীয় সুযোগসুবিধা পর্যবেক্ষণের লক্ষ্যে বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন। পরিদর্শনের শেষ দিন আগামী মঙ্গলবার উপাচার্য সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও রেজিস্ট্রারের সাথে পুনরায় সভা শেষে তারা ফিরে যাবেন। বিএইটিই ইভ্যালুয়েশন টিম ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল শিক্ষার মানোন্নয়নে তদারকি ও পরামর্শ দেয়ার পাশাপাশি স্বীকৃতি প্রদান করে থাকে।

প্রসঙ্গত, বিএইটিই ইভ্যালুয়েশন টিমের পূর্বের সফরের পর রুয়েটের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পুরকৌশল বিভাগ ৬ বছরের জন্য সম্মানজনক ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ অর্জন করেছে। এছাড়াও ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ অনুমোদনের অপেক্ষায় রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। অ্যাক্রিডিটেশন প্রাপ্তির ফলে রুয়েটের সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ডের স্বীকৃতি পায়। এর ফলে শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়তি গ্রহণযোগ্যতা পাবে। আন্তর্জাতিক স্কলারশিপ প্রাপ্তি সহজতর হবে। বহুজাতিক কোম্পানিগুলোতে চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে এবং ভবিষ্যতে ‘ওয়াশিংটন অ্যাকর্ড’-এর মতো আন্তর্জাতিক চুক্তির সুবিধা ভোগের পথ সুগম হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031