IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
Home >> খেলা >> লিড নিউজ >> ছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ড

ছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম আরও একবার স্বর্ণাক্ষরে লিখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন পর্তুগালের অধিনায়ক।

হিউস্টনে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। ডান দিক থেকে জুয়াও কান্সেলোর বাড়ানো ক্রসে বক্সের ভেতরে প্রথম স্পর্শেই ভলিতে বল জালে পাঠান ৪১ বছর বয়সী রোনালদো। সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় যুক্ত হয় তার নামের পাশে আরেকটি অনন্য রেকর্ড।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। সেই ম্যাচে একেবারেই নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারায় ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারকে।

তবে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে সব সমালোচনার জবাবই যেন মাঠে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, বড় টুর্নামেন্টে পর্তুগালের হয়ে দীর্ঘদিনের গোলখরাও কাটিয়েছেন রোনালদো। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি।

উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে রোনালদো বুঝিয়ে দিলেন—না, ফুরিয়ে যাওয়া নয়, তিনি বরং ফিরলেন!

সমালোচনার সুরে রোনালদোর ফুরিয়ে যাওয়ার প্রসঙ্গ ওঠার পর তাঁকে বাতিলের কাতারে ফেলে দেন অনেকেই। কিন্তু সবাই হয়তো ভুলে গিয়েছিলেন, কীভাবে ফিরতে হয়, কিংবদন্তিরা তা জানেন। হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে যেমন জোড়া গোলে ফিরলেন রোনালদো।

বিশ্বকাপে এটি ছিল রোনালদোর ২৪তম ম্যাচ। এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ।

বিশ্বকাপে তার গোলের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। সে আসরে ছয় ম্যাচে একটি গোল করেছিলেন তিনি। ২০১০ বিশ্বকাপে চার ম্যাচে একটি, ২০১৪ বিশ্বকাপে তিন ম্যাচে একটি, ২০১৮ বিশ্বকাপে চার ম্যাচে চারটি এবং ২০২২ বিশ্বকাপে পাঁচ ম্যাচে একটি গোল করেন পর্তুগিজ অধিনায়ক। এবার ২০২৬ বিশ্বকাপেও গোল করে ছয়টি ভিন্ন আসরে গোল করার বিরল রেকর্ড গড়লেন তিনি।

বিশ্বকাপের ভিন্ন পাঁচটি আসরে গোল করার কীর্তি রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। তবে এবার রোনালদো সেই অর্জনকে ছাড়িয়ে গেলেন। যদিও চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন মেসি। তার বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৮।

চলতি বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছিলেন মেসি। কয়েক ঘণ্টা পর সেই তালিকায় দ্বিতীয় খেলোয়াড় হিসেবে যোগ দেন রোনালদো। তবে গোলের ক্ষেত্রে নতুন ইতিহাসের জন্ম দিলেন পর্তুগিজ মহাতারকাই।

বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক উপস্থিতি ও গোল করার এই কীর্তি রোনালদোকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আরেকবার প্রমাণ করলেন, বয়স শুধু একটি সংখ্যা; ইতিহাস গড়ার ক্ষুধা এখনও অটুট তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ