IMG-LOGO

সোমবার, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল দ্রুত চালুর দাবিতে সিংড়ায় মানববন্ধননিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারপোরশায় ব্রাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতসিংড়ায় লগির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ, বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যুচাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের বিজয়চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন পিপিএমবেলজিয়ামে ভয়াবহ দাবানল, জার্মান সীমান্তে সতর্কতামোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরুচাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্তপুঠিয়া রাজবাড়ীর পালঙ্ক উদ্ধার, থাকবে জাদুঘরেজাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মোহনপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানমহাদেবপুরে মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষের‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> স্বাস্থ্য >> লিড নিউজ >> ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন রোগী।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের এবং তিনি একজন নারী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সদ্য সমাপ্ত জুন মাসে–১৩ জন। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে এবং মে ও জুলাই মাসে ১ জন করে মারা গেছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১০০ জন পুরুষ এবং ৬৩ জন নারী। এই সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, ৪৬ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ জনে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৯৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৬৭ জন নারী। মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জুন মাসে, ২ হাজার ৯০৭ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, মে মাসে ৭১৪ জন, এপ্রিলে ৬৪০ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন এবং মার্চে ৩৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

বিভাগভিত্তিক মোট আক্রান্তের চিত্রে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (১,৬৭৫ জন)। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ (১,১৬৭ জন)। ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৮৮৮ জন এবং উত্তর সিটিতে (ডিএনসিসি) ৫৪০ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৭৯৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৬১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031