IMG-LOGO

রবিবার, ৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশে হামের উপসর্গে ৭ মৃত্যু৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিসবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপরাজশাহীতে আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণরাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দনপাওয়ার টিলারে মিলল ২৮৩ বোতল ভারতীয় সিরাপপাউবো প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল হোসেনকে ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছাচাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তাররাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণঅশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির জানাজায় উপস্থিত ছিলেন তিন পুত্ররাজশাহী মহানগরীতে কিশোর গ্যাঙের ৬ সদস্য গ্রেপ্তারনিয়ামতপুরে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ২৬ লিটার চোলাই মদ জব্দফুলবাড়ী সফরে নরওয়ের রাষ্ট্রদূত, স্কুল পরিদর্শন ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময়মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণমহাদেবপুরে মোখলেছুর রহমানবড় বিএসসি স্যারের ইন্তেকাল
Home >> রাজশাহী >> ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : দুই দফা দাবিতে আগামী ৬ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি ও ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে শাখা ডাকঘর কর্মচারীরা।

শনিবার (৪ জুলাই) রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে রাজশাহী জেলা শাখা ডাকঘর কর্মচারীদের আয়োজনে এক মতবিনিময় সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মীরগঞ্জ পোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ও পোস্টম্যান হাফিজুর রহমানের সঞ্চালনায় এবং রাজশাহী জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি খোয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা অংশ নেন।

সভায় বক্তারা জানান, ইডি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মাসিক মাত্র ৪১০ থেকে ৪৩৫৪ টাকা পারিশ্রমিকে কাজ করে আসছেন। তাদের প্রধান দুটি দাবি হলো- বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

সভা থেকে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ যৌথভাবে আগামী সোমবার ৬ জুলাই থেকে সারাদেশের সকল শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ‘পূর্ণ কর্মবিরতি’ বা ধর্মঘটের ডাক দেয়।

রাজশাহী জেলা শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের সভাপতি খোয়াজ উদ্দিন বলেন, “সারা বাংলাদেশের প্রায় ২৩ হাজার কর্মচারীর ভাগ্য উন্নয়নের জন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বাঘা উপজেলার মীরগঞ্জ পোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ও পোস্টম্যান হাফিজুল রহমান বলেন, “ইউনিয়ন পর্যায়ে যে চিঠি আসে, তা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিই। কিন্তু সেই কাজের যথাযথ পারিশ্রমিক আমরা পাই না। আমাদের ন্যায্য দাবি সরকারকে বিবেচনা করতে হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন খড়খড়ি পোস্ট অফিসের পোস্টমাস্টার হজরত আলী, মোহনপুর মৌগাছি পোস্টমাস্টার ওয়াহেদ আলী, পুঠিয়া জামিরা পোস্টমাস্টার আব্দুর জলিল, চারঘাট উপজেলা ডাক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাঘা উপজেলার তেতুলিয়া পোস্টমাস্টার শামীমা আক্তারসহ রাজশাহী জেলার বিভিন্ন শাখা ডাকঘরের পোস্টমাস্টার, পোস্টম্যান ও রানার।

আন্দোলনকারীরা আরও হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে ৬ জুলাই থেকে শুরু হওয়া ধর্মঘটের পাশাপাশি জিপিও অফিস এবং প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930