IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগ

মান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার একটি প্রাচীন বটগাছের ভেঙে পড়া ডাল অপসারণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, প্রাকৃতিকভাবে ভেঙে পড়া একটি শুকনো ডাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হলেও সেটিকে গাছ কেটে বিক্রি করার ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার ভালাইন ইউনিয়নের বৈশলিং গ্রামের মাঠে অবস্থিত প্রায় ৪০০ বছর পুরোনো বটগাছটি দীর্ঘদিন ধরে এলাকার ঐতিহ্য বহন করছে। বিভিন্ন কনটেন্ট নির্মাতার ভিডিওর মাধ্যমে গাছটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল বটতলা’ নামে পরিচিতি পায়।

স্থানীয়রা জানান, বয়সের কারণে গাছটির কয়েকটি ডালপালা শুকিয়ে গেছে। গত রোববার সকালে একটি বড় শুকনো ডাল ভেঙে পড়ে বৈশলিং গ্রামের মোড় থেকে ঘাটকৈর গ্রামে যাওয়ার সড়ক বন্ধ হয়ে যায়। পরে গ্রামের কয়েকজন যুবক ভাঙা অংশটি অপসারণ করে যানবাহন চলাচলের ব্যবস্থা করেন। বর্তমানে অপসারণ করা অংশ সেখানেই রাখা হয়েছে।

তবে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাছটি কেটে বিক্রি করেছেন এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। অভিযোগটি ভিত্তিহীন দাবি করে মঙ্গলবার বিকেলে ভাইরাল বটতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা।

সমাবেশে বক্তব্য দেন বৈশলিং গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ, পশুচিকিৎসক মোয়াজ্জেম হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক লোকমান হাজারী, আব্দুল লতিফসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বটগাছটি এলাকাবাসীর প্রাচীন ঐতিহ্যের প্রতীক। মাঠে কাজের ফাঁকে কৃষকেরা এই গাছের ছায়ায় বিশ্রাম নেন। কৃষকদের সুবিধার্থে উপজেলা প্রশাসন সেখানে একটি শেডও নির্মাণ করেছে।
তাঁরা আরও বলেন, গাছটির বয়স বেশি হওয়ায় কিছু অংশ স্বাভাবিকভাবেই শুকিয়ে গেছে। ভেঙে পড়া ডালটি সরিয়ে কেবল চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে।

বক্তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, খবর পাওয়ার পর ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গাছের কাটা অংশগুলো সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সরকারি বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31