IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> শিক্ষা >> টপ নিউজ >> এনবিআইইউ আইন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এনবিআইইউ আইন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : “প্রবীণের প্রজ্ঞায়, নবীনের প্রত্যয়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) আইন বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ টি জাহেদী। এছাড়াও বক্তব্য দেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সামীমা সুলতানা এবং সহকারী অধ্যাপক ও টিএসসি পরিচালক ড. নাসরিন লুবনা।

আইন বিভাগের শিক্ষক সামিয়া হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বিভাগ। এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করছেন। নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে হলে অধ্যবসায়, দক্ষতা অর্জন এবং নৈতিক মূল্যবোধের চর্চার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানটি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসময় অতিথিবৃন্দ বিভাগে মুটকোট সোসাইটির উদ্বোধন করেন। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মনোঙ্গ সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31