IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলনমান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২

মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় ডলার দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়ার পর আরও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং তাঁকে জিম্মি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের মধ্যমৈনম (সরদারপাড়া) গ্রামের হাফিজুর রহমান সবুজ (২৯) ও আব্দুল মতিন (২০)। পুলিশ বলছে, গ্রেপ্তার হাফিজুর রহমান এ ঘটনায় প্রধান আসামি।

মামলার বাদী আব্দুর রহিমের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার পনার গ্রামে। তিনি ঢাকায় আল মদিনা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন। আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি মান্দা থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাফিজুর রহমান ওই রিক্রুটিং এজেন্সিতে এজেন্ট হিসেবে কাজ করতেন। এ কারণে প্রতিষ্ঠানের মালিক ইউনুছ আলীসহ কর্মচারীদের সঙ্গে তাঁর পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। গত ২৫ জুলাই হাফিজুর মুঠোফোনে আব্দুর রহিমকে জানান, তাঁর কাছে কিছু ডলার আছে। তিনি ওই ডলার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভাঙিয়ে টাকা নিতে চান। বিষয়টি আব্দুর রহিম এজেন্সির মালিককে জানান।

এরপর গত ১ আগস্ট হাফিজুর ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে নমুনা হিসেবে ১০ ডলারের পাঁচটি নোট দেখান। এতে আব্দুর রহিমের বিশ্বাস তৈরি হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট ভোরে বাসযোগে ঢাকা থেকে নওগাঁ আসেন আব্দুর রহিম। পরে ডাচ্-বাংলা ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। দুপুরের দিকে তিনি হাফিজুরের সঙ্গে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেন।

ওই দিন সন্ধ্যার দিকে ডলার নেওয়ার জন্য হাফিজুরকে ৫ লাখ টাকা দেওয়া হয়। পরে ডলার চাইলে হাফিজুর তাঁকে মোটরসাইকেলে করে সন্ধ্যা সাতটার দিকে মান্দা ফেরিঘাট এলাকায় নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, বাসস্ট্যান্ড এলাকার শ্রমিক অফিসের পাশে একটি আন্ডারগ্রাউন্ড কক্ষে নিয়ে তাঁকে জিম্মি করা হয়।

এ সময় হাফিজুরের সহযোগীরা তাঁর কাছে থাকা আরও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগী আব্দুর রহিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।

এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে হাফিজুর রহমান সবুজ, আব্দুল মতিন, এনামুল হক, মাহফুজুর রহমান সুমন, জয়নাল, আল মামুন ও কনক কুমারসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে হাফিজুর রহমান সবুজ ও আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। হাফিজুরের বাড়ি থেকে ১৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031