IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১সালমান শাহর মৃত্যুরহস্যের জট এবার খুলবে কি?মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামারপরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসীমান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য “আদিবাসী জাতিগোষ্ঠীর সম্মান, জীবন ও স্বচ্ছতা সুরক্ষায় তাদের অবদান” স্লোগান দিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করে থানার মোড় দিয়ে গোল্লাপাড়া বাজার হয়ে উপজেলা চত্বরে শেষ হয়। এসময় জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি প্রতিনিধি উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আলমগীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ আব্দুর রহিম মোল্লা, মোঃ আব্দুল কাদির, শ্রী দর্শনাথ দাশ,শ্রী যোসেফ হাঁসদা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, জীবনমান, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সমাজে তাদের অবদানের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি আদিবাসী সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা করা হয়।

আয়োজকরা জানান, আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন।

তানোরে বিভিন্ন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নিয়মিত আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031