ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের শরীয়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কালচারাল ক্লাবের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ নবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, কালচারাল ক্লাবের সভাপতি ও ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুক্তারুল ইসলাম মেমোরি, ফুলবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. বাদল হোসেন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিব শাহারিয়ার পলক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



