ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বর্ণাঢ্য র্যালি মাছ অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।
১৬ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি ঢাকার রাজশাহী মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ পদক্ষিণ শেষে উপজেলা চত্বর এসে শেষ হয়।
র্যালি শেষে কাব জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ৫ ( পুঠিয়া – দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, বরেন্দ্র কর্মকর্তা শরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা রবিউল করিম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর সাবেক মেয়র আসাদুল হক আসাদ,পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমনসহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার মৎস্য চাষিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন,মাছ আমাদের আমিষের মূল উৎস এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিতশক্তি। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মৎস্য উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে। দেশের চাহিদা মিটিয়ে রূপালী মাছ বিদেশে রপ্তানি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিপুল সম্ভাবনা আমাদের রয়েছে। সরকার মৎস্য চাষীদের সার্বিক সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।



