IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের বিজয়

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের বিজয়

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেল জয়লাভ করেছে। রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল হক দোলন। নির্বাচনে সহ-সভাপতি পদে মো. মর্ত্তুজা আলী ২৫০ ভোট পেয়ে এবং অ্যাডভোকেট গোলাম কবির ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী আবু সাইদ পেয়েছেন ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম জাকারিয়া ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ওবাইদুল আজিম রিংকু পেয়েছেন ১০০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান বাচ্চু পেয়েছেন ১০০ ভোট।

কোষাধ্যক্ষ পদে গোলাম মোস্তাফা মন্টু ১৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মারুফ উল আলম পেয়েছেন ১৬৬ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় এহতেসামুল হক বাবলুকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী পরিষদের সদস্য পদের আব্দুর রহমান অনু ২৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান জুয়েল পেয়েছেন ২০৩ ভোট।
কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জামিরুল হক সোহেল ২৭৯ ভোট পেয়ে জয়ী , সামসুদ্দিন হাজী বাবলু ২৭৬ ভোট পেয়ে জয়ী , হাবিবুর রহমান শেলি ২৬৮ ভোট পেয়ে জয়ী , মোয়াজ্জেম হোসেন ২৭৬ ভোট পেয়ে জয়ী এবং গোলাম সাকলাইন ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মর্ত্তুজা, কবির ও জাকারিয়া প্যানেল থেকে মোট ১২ জন প্রার্থীই জয়লাভ করেছেন।

গত রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টাউন ক্লাব প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৫২ জন ভোটারের মধ্যে ৩৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১টি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণকে কেন্দ্র করে দিনভর টাউন ক্লাব প্রাঙ্গণে প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সোলেমান বিশু। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক ও অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম (সেলিম)। নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল হক দোলনের নেতৃত্বে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম কনক, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রভাষক মো. বজলুল করিম, অ্যাডভোকেট আবু বক্কার, অ্যাডভোকেট আখেরুল ইসলাম রাসেল ও অ্যাডভোকেট মো. আবু কালাম আযাদ। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থক ও ক্লাব সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31