IMG-LOGO

শনিবার, ২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথএমপিওভুক্ত শিক্ষকরা ৭ শর্ত পূরণ না হলে বদলির আবেদন করতে পারবেন নারাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরমির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নন্দীগ্রামে বিএনপির আনন্দ মিছিলতারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে আত্মহত্যাতানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানারায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসীতানোরে সার সঙ্কটে দিশেহারা আমন চাষিরা,বাড়তি দামে অহরহরাতারাতি ব্রণ কমাতে যা করলেন অভিনেত্রী অনন্যা পান্ডেমির্জা ফখরুল আলমগীরকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার‘ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমাধান নয়’ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬

মান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় যাতায়াতের রাস্তায় মাটি ভরাটকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা (মনাকষা) গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের আমিনুল ইসলাম (৩৮), জুয়েল রানা (৩২), বিলকিস বিবি (৩০), আহম্মেদ আলী (৫৫), সাইফুল ইসলাম (৪১) ও আল আমিন (২৩)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃষ্টি হলেই আমিনুল ইসলামের যাতায়াতের রাস্তায় পানি জমে ভোগান্তির সৃষ্টি হয়। সেই নিচু জায়গায় মাটি দিয়ে ভরাটের কাজ করছিলেন তারা। এতে প্রতিবেশী আহম্মেদ আলী ও তার স্বজনেরা বাধা দেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
চিকিৎসাধীন আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। তাই সংস্কার কাজ করা হচ্ছিল। এ সময় প্রতিবেশী আহম্মেদ আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারধর করেছে।

এ বিষয়ে আহম্মেদ আলী বলেন, ‘আমার ঘরের ধারির মাটি কেটে আমিনুল ইসলাম রাস্তা নির্মাণ করছিল। বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমিসহ তিনজন আহত হয়েছি।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় এখন পয়ন্ত কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031