IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানাসঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত নাহলে চাকুরী থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিচাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ, ২ মাস ধরে ঘর ছাড়া পুরো পরিবার

ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ, ২ মাস ধরে ঘর ছাড়া পুরো পরিবার

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বাদ পড়া এক ইমামের বিরুদ্ধে প্রতিবেশী পরিবারকে দফায় দফায় বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরের শিকার পরিবার মামলা দায়েরের পর গত ২ মাস ধরে ঘড়ছাড়া অবস্থায় রয়েছে, এমনকি তারা বাড়িতে প্রবেশ করতে পারেনি। এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে নির্যাতনের শিকার ঘরছাড়া পরিবার। এনিয়ে রবিবার (২৩ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযুক্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খেসবা লাইনপাড়া গ্রামের রেলপাড়া জামে মসজিদের বহিস্কৃত ইমাম এহসান আলী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, একই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মইন ইউ আহম্মেদ দেলোয়ার। এসময় তিনি বলেন, আমাদের পাশের বাড়ির প্রতিবেশী এহসান আলী ইমামতি করা অবস্থাতেই অনলাইন জুয়ার কারবার করেন। বোর্ড বসিয়ে এলাকার তরুণ-যুবকদের অনলাইন জুয়া খেলান। এমনকি জুয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। বাড়ির সামনের দোকানে রাতভর আড্ডা ও জুয়ার প্রতিবাদ করায় তার চক্ষুশীল হয় আমাদের পরিবার।

তিনি আরও বলেন, এহসান আলীর নেতৃত্বে তার শশুর দুরুল হোদা ও মামা আব্দুল, আজিজের প্রতক্ষ মদদ ও সহযোগিতায় এখন পর্যন্ত আমাদের পরিবারের উপর দফায় দফায় ৭ বার হামলা, মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এমনকি গত ২৮ জুন আমার বাবাকে মারধর করার পর হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে এখনো। গত ২ মাস ধরে হামলার শিকার হওয়ার পর থেকে আমরা বাড়িতে যেতে পারছি না। কারন তাদের বিরুদ্ধে মামলা করেছি। এমনকি নানারকম হুমকি-ধামকি ও প্রাণনাশের ভয়ভীতি দেয়ায় ঘরছাড়া রয়েছি পুরো পরিবার

ভুক্তভোগী মইন ইউ আহম্মেদ দেলোয়ার বলেন, আমাদের পুরো পরিবারকে কয়েক দফায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করেছে। বাড়িতেও হামলা চালিয়েছে তারা। এমনকি বাড়ির সামনে থাকা ধানের খড়ের স্তুপেও আগুন দিয়েছে তারা। গত ২৮ জুন হামলার পর জরুরি সহায়তা নাম্বার ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আমাদেরকে উদ্বার করে। এঘটনায় অভিযোগ ও মামলা দায়ের করলেও নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ পক্ষপাতমূলক আচরণ করছে। পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি করেন মইন ইউ আহম্মেদ দেলোয়ার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মইন ইউ আহম্মেদ দেলোয়ারের মা জোসনারা বেগম, বাবা রফিকুল ইসলাম, বোন ময়না খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এবিষয়ে অভিযুক্ত ইমাম এহসান আলী মুঠোফোনে অভিযোগের বিষয়টি জানার পরপরই ফোন কেটে দেন। পরবর্তীতে পুনরায় যোগাযোগ করা হলে তিনি কথা বলবেন না বলে জানান। অনলাইন জুয়ার বিষয়টি অস্বীকার করে মসজিদের ইমামতি নিজেই ছেড়ে দিয়েছি বলে জানান তিনি। মসজিদের ইমামতি থেকে অব্যাহতি দেয়ার সালিসি বৈঠকের ভিডিও রয়েছে জানালে এহসান আলী কোন মন্তব্য করতে রাজি হননি।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মামলা আদালতে চলমান রয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। তবে উভয় পক্ষকে নিয়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে শুনেছিলাম। পরবর্তীতে আর কোন পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি। তবে শুনেছি, তাদের অন্য একটি বাড়ি রয়েছে সেখানেই তারা থাকে। ঘটনার পর থেকে রেললাইনপাড়ায় থাকে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031