IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারী

বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারী

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার নরদাশ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও তাদের সুখ-দুঃখের কথা শুনেছেন। এ সময় তিনি এলাকার চলমান উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি মানুষের নানা সমস্যা সমাধানে গুরুত্বারোপ করেন।

নরদাশ ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নিয়ে এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেই এলাকার উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন তিনি এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এ সময় তিনি নরদাশ ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বার্তা জনগণের সামনে তুলে ধরেন। মানুষের চাহিদা ও এলাকার অগ্রাধিকারের ভিত্তিতে আগামী দিনে উন্নয়নের ধারা আরও এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।

সফরকালে বাঁধেরহাট এলাকায় পথসভা শেষে তিনি ভেদুর মোড়, মাদিলা মোড়, নরদাশ বাজার, ঢাকের মোড় এবং হাট মাধনগর বাজারে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন। প্রতিটি স্থানে সাধারণ মানুষ তাদের এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।

জনগণের কথা মনোযোগ দিয়ে শোনার পর এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের সমস্যা সমাধান এবং বাগমারার প্রতিটি এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সরকারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, নরদাশ ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মমতাজ আলী, সাধারণ সম্পাদক আল মামুন, বায়তুল মাল সম্পাদক আনিসুর রহমান, দ্বীপপুর ইউনিয়ন জামায়াতের আমীর হারুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনায় এমপির এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকার সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নরদাশ ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031