IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজাপুরে যুবদল নেতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজাপুরে যুবদল নেতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি সুদূরপ্রসারী ও জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে।

এ কর্মসূচিকে স্বাগত জানিয়ে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়নের যুবনেতা ও ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল হালিম হাওলাদার আজ সোমবার ৩১ আগষ্ট সকাল ১০ টায় নিজ ওয়ার্ডে বৃক্ষরোপণ করেন।

ইউনিয়নের উত্তর উত্তমপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, উত্তর উত্তমপুর দাখিল মাদ্রাসা ও ৬৪নং চুনপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। কর্মসূচিতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এসময় আব্দুল হালিম হাওলাদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দলীয় নেতাকর্মী, শিক্ষক ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আমরা নিয়মিতভাবে এমন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।

তিনি আরো বলেন, ঝালকাঠি -১ আসনের মাননীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাইয়ের নেতৃত্বে বড়ইয়া ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে মাদক এবং সন্ত্রাসমুক্ত। তিনি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031