IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্নগোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়কও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সার

পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সার

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শীল মারিয়া ইউনিয়নের কার্তিক পাড়া বাজারে অননুমোদিত ভাবে মজুদকৃত সার ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) লিয়াকত সালমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী। এছাড়াও অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কাজী ইফফাত তামান্না, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইসরাফিল হক এ কাজে সহযোগিতা করেন পুঠিয়া থানার সাধনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সঙ্গীও ফোর্স, গোয়েন্দা পুলিশের সদস্যরা এবং আনসার বাহিনীর সদস্যরা।

অভিযান পরিচালনাকালে কার্তিক পাড়া বাজারের নিশি কীটনাশক বিপণী’র মালিক মোঃ সাইদুল ইসলামের গোডাউন থেকে ইউরিয়া,এমওপি,টিএসপি ও ডিএপিসহ মোট ৩৩০ বস্তা অবৈধভাবে সংরক্ষিত সার জব্দ করা হয়। এছাড়াও রাতের আঁধারে সারকালোবাজারির চেষ্টা করার সময় স্থানীয় সচেতন যুবসমাজ একটি ভ্যান গাড়ি জব্দ করে সেখান থেকে প্রাপ্ত ৫বস্তা টিএসপি ও ৫ বস্তা এমওপি সার প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

অভিযোগ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তার স্মৃতি রানী জানান, উপজেলা জুড়ে আমাদের নিয়মিত বাজার মনিটরিং চলছে। গোপন সামবাদের ভিত্তিতে আজ কার্তিক পাড়া বাজারে অভিযান পরিচালনায় ৩৩০ বস্তা সার জব্দ করা হয় এছাড়াও রাতের আঁধারে পাচারের সময় এলাকাবাসীর আটক রাখা আরো ১০ বস্তা সার সরকারি মূল্যে তৎক্ষণিক স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকারের
৩৩০ বস্তা সার বিসিআইসি ডিলারের গোডাউনে সংরক্ষণ করে রাখা হয়েছে। সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে তা বিক্রি করা হবে এবং সার বিক্রি টাকা সরকারি পোষাকারে জমাদেওয়া হবে।

অফিসারের বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, অভিযানের খবর টের পেয়ে ব্যবসায়ী সাইদুল ইসলাম পালিয়ে যান। আমরা কার্তিক পাড়া ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ী অসাধারণ মানুষের উপস্থিতিতে দুইটি গোডাউনের তালা ভেঙ্গে ৩৩০ বস্তা বিভিন্ন প্রকার সার জব্দ করা হয়েছে। উপজেলা জুড়ে অবৈধ সার মজুদ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031