IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : আগামী নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তাঁরা বলেছেন, দেশের মোট ভোটারের বড় একটি অংশ নারী। বিএনপির অন্যতম প্রধান ভোট ব্যাংকও নারী ভোটার। তাই ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে মহিলা দলের সংগঠন শক্তিশালী করার পাশাপাশি স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। রাজশাহী জেলা মহিলা দলের উদ্যোগে বিকেলে নগরের আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুনলাইট গার্ডেনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড শফিকুল হক মিলন বলেন, নারীরা সমাজের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। দেশের নারী ভোটারদের গুরুত্ব কোনো অংশেই কম নয়; বরং নারীরাই বিএনপির অন্যতম প্রধান ভোট ব্যাংক। মহিলা দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে এখন থেকেই সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। যেসব এলাকায় মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেখানে দ্রুত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করা প্রয়োজন। শফিকুল হক মিলন বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে।

সভায় প্রধান বক্তা রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, নির্বাচন সামনে রেখে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হতে পারে। নারী নেতা-কর্মীদের এসব বিষয়ে সতর্ক থেকে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ধর্মের নামে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে নেতা-কর্মীদের সচেতনভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ‘বাংলার মাটিতে জামায়াতের কোনো স্থান দেওয়া হবে না।’

বিশেষ অতিথি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ধর্মের দোহাই ও নানা প্রতিশ্রুতির মাধ্যমে নারী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে। ঋণ, খাবার, টাকা বা বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।‌ তিনি বলেন, ধর্মীয় পরিচয় বা বক্তব্য শুনেই কাউকে বিশ্বাস না করে তাঁর কাজ ও রাজনৈতিক অবস্থান বিবেচনা করতে হবে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধেও মানুষকে সচেতন করতে হবে।

রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। সভা সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। অনুষ্ঠানে বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031