IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যুরাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করে পুলিশফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকা

ব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকা

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসা শুরু ও পরবর্তী ব্যয় নির্বাহে তাঁর প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন। অসুস্থতার কারণে হারিয়েছেন চাকরিও। বর্তমানে চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতার আশায় দিন কাটছে তাঁর।

আবুল বাশার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলীগ্রাম গ্রামের মৃত আব্দুল মোত্তালীব ও মোছা. শিরিনা বেগমের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। ব্যক্তি জীবনে তিনি স্নাতক ডিগ্রিধারী ও অবিবাহিত।

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার আগে আবুল বাশার পাট অধিদপ্তরের একটি প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে একটি ছোট পদে চাকরি করতেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে চাকরিটি আর চালিয়ে যেতে পারেননি। এতে একদিকে যেমন চিকিৎসার ব্যয় বেড়েছে, অন্যদিকে কর্মক্ষমতা হারিয়ে তাঁর আয়-রোজগারের পথও বন্ধ হয়ে গেছে।

চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে কিছুদিন আগে মানুষের কাছে আবেদন জানান আবুল বাশার। তাঁর আবেদনে সাড়া দিয়ে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ পর্যন্ত প্রায় ২ লাখ টাকা সংগ্রহ হয়েছে। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ২০ থেকে ২৫ লাখ টাকার তুলনায় সংগৃহীত অর্থ খুবই অপ্রতুল।

আবুল বাশার বলেন, “বাঁচার ইচ্ছা আছে, প্রয়োজন শুধু আপনাদের সহযোগিতা। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার পথে বড় একটি আশার আলো হতে পারে। যারা ইতোমধ্যে আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

আবুল বাশারের মা মোছা. শিরিনা বেগম ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতার আকুতি জানিয়েছেন। তিনি বলেন, ছেলের চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য তাঁদের পরিবারের নেই। মানুষের সহযোগিতা ছাড়া তাঁর ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের কাছে আবুল বাশারের চিকিৎসায় সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

সহযোগিতা পাঠানোর তথ্য:
মো. আবুল বাশার- বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল) ০১৭২২৩২০২০৮

ইসলামী ব্যাংক, সিংড়া শাখা – হিসাব নম্বর: ২০৫০৪১৪০২০০৭৮৪৩০০

সোনালী ব্যাংক, সিংড়া শাখা- হিসাব নম্বর: ৪৯১২২০১০৩১৯৪০

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031