IMG-LOGO

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, আটক ২৩পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৫রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই ॥ মারধরে ৪জন পথচারী আহতফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসের ঘটনাস্থল পরিদর্শনে এমপিপলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণকুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহতদুর্গাপুরে ‘ঢলন’ প্রথায় ঠকছে কৃষকগোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্তকরনআমার নয়নের তারা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যুনগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণগোদাগাড়ীতে বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণ সমাপ্ত, ২০ জনের মাঝে সনদপত্র বিতরণনিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টাসিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধারবাগমারায় চাঁদাবাজির অভিযোগে একজনকে গণধোলাই
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৫

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৫

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পবিত্র জুমা নামাজের জন্য মুসল্লিরা মসজিদে জড়ো হওয়ার সময় হামলাটি চালানো হয়।

দেশটির আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা মসজিদের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি ধাক্কা দিয়ে হামলা চালানো হয়।
বিজ্ঞাপন

জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে চিকিৎসক তাহির শাহ জানান, হামলার পর অন্তত ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন স্বীকার করেনি। তবে ওই অঞ্চলে আইএসআইএল বা ইসলামিক স্টেটের একটি আঞ্চলিক শাখা এবং পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয় রয়েছে। সংগঠন দুটি নিয়মিতই দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।
বিজ্ঞাপন

গত কয়েক বছরে আফগান সীমান্তসংলগ্ন পাকিস্তানের প্রত্যন্ত এলাকাগুলোতে সহিংসতা বেড়েছে। পাকিস্তানের সরকার আফগানিস্তানের তালেবান শাসকদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে, দেশটির ভূখণ্ডে পাকিস্তানে হামলা পরিচালনাকারী সশস্ত্র যোদ্ধাদের তৎপরতা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে।

তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। এর মধ্যেই সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে একাধিক আন্তসীমান্ত হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news