IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটকদ্রুত দেশ ও জাতীর সুনাম ও মর্যাদা বয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: এমপি মিলনবিএনপি গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আওয়ামী লীগ হরন করেছে, বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদগোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভসিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু গণসংযোগ ও মতবিনিময় সভাবদলগাছীতে ‘কপালে হাত ; এরপরই অচেতন নারী—উধাও ২ ভরি স্বর্ণ ও টাকাসালমান শাহকে নিয়ে কেন এমন অনুরোধ করলেন চিত্রনায়িকা শাবনূরমান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভাআইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনএক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানাবেন ট্রাম্পঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির উদ্যোগে ০৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশকুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলারাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির উদ্বোধনঅসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া,পড়ে ছিলেন রাস্তায়…
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দ্রুত দেশ ও জাতীর সুনাম ও মর্যাদা বয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: এমপি মিলন

দ্রুত দেশ ও জাতীর সুনাম ও মর্যাদা বয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক : বর্তমান সরকার চলতি বছরে নতুন কুড়ির মাধ্যমে স্কুল থেকে বালক এবং বালিকা মিলে বাইশ লক্ষ শিক্ষার্থীদের খেলার মাঠে হাজির করেছিলেন। তিনি বলেন, শুধু ফুটবল নয় এর সাথে দাবা, ভলিবল ও হ্যান্ডবলসহ কারাতে এবং অন্যান্য খেলাকেও সরকার প্রাধান্য দিচ্ছে। যেগুলোকে বলা হয় চাহিদা এবং জ্ঞান ভিত্তিক বলে উল্লেখ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি রোববার সকালে মাধ্যমিক উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহীর আয়োজনে ৫৩তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একজন শিশু ও কিশোর এবং শিক্ষার্থী যে বিষয়ে পারদর্শী হবে তাদেরকে আগামী দিনে প্যাট্রোনাইস করার জন্য এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে সেজন্য কোয়ালিটি মাফিক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই ধরনের আয়োজনের মধ্যে দিয়ে। তিনি বিশ^াস করেন এই খেলার মাঠ থেকে আজকের আয়োজনের মাধ্যমে দেশ ও জাতীর সুনাম ও মর্যাদা বয়ে আনতে অনেক নামী দামী খেলোয়ার বের হবে। যারা আগামীতে খেলাধুলা করে দেশেকে বিদেশের মাটিতে দ্রুত পরিচিত করবে। এই আয়োজনে অংশগ্রহন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে দুইদিনব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এদিকে সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেন, বাংলাদেশ ফুটবলে বিশ^কাপ খেলতে না পারলেও ক্রিকেটে ঠিকই বিশ^কাপ খেলছে। এই খেলার মাধ্যমে অনেক দেশ সম্পর্কে জানা যায়। তিনি বলেন, কেপভার্দে নামে কোন দেশ ছিলো কিনা তা আমরা জানতাম না। কিন্তু এই বিশ^কাপ ফুটবলের সময় জানতে পারলা। তিনি এই স্কুল পর্যায়ের সকল খেলোয়ারদের ভালভাবে খেলে রাজশাহী বিভাগের সুনাম অক্ষুন্ন রাখার পরামর্শ দেন।

বক্তব্যের পূর্বে জাতীয়, অলিম্পিক ও বিভাগের প্রতিটি জেলার পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এরপর বেলুন ও ফেস্টুন উড়ান। শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন করা হয়।

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন ও রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এছাড়া রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ও সচিব প্রফেসর ড. আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031