IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ৪ বছরের শিশু কে ধর্ষণের চেষ্টা, ৩জনের নামে থানায় অভিযোগমাদকবিরোধী অভিযানে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আরও ৪০ হাজারের শপথপ্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটকভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলসম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভাঅতিরিক্ত দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, খতিয়ে দেখার নির্দেশ জ্বালানি মন্ত্রীর‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোরে ৪ বছরের শিশু কে ধর্ষণের চেষ্টা, ৩জনের নামে থানায় অভিযোগ

তানোরে ৪ বছরের শিশু কে ধর্ষণের চেষ্টা, ৩জনের নামে থানায় অভিযোগ

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ওই শিশু কন্যাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পরিক্ষা নিরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে।

এঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ওই শিশু কন্যার মা বাদি হয়ে ৩জনকে আসামী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাধাইড় ইউপির রামদেবপুর গুচ্ছ গ্রামের সেলিম রেজার পুত্র সবুজ ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী (১২) একই এলাকার জনৈক ব্যক্তির শিশু কন্যাকে (৪) খাবারের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুর মা জানালা দিয়ে এমন দৃশ্য দেখে চিৎকার ও চেচামেচি শুরু করলে দরজা খুলে দিয়ে পালিয়ে যায় ধর্সক সবুজ।

এসময় ধর্ষকের মা ও দাদি শিশু কন্যার চিকিৎসার করার খরচ দেয়ার আশ্বাষ দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশু কন্যার মাকে বলেন। এদিকে ওই শিশু বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। এসময় ওই শিশুকে এলাকার প্রাথমিক চিকিৎসা দেযা হয়। তবে, ধর্ষকের মা ও দাদি চিকিৎসা বিষয়ে কোন ধরনের খোঁজ খবর না নিয়ে ধর্ষককে অন্যত্র সরিয়ে দেয়।

মঙ্গলবার সকালে শিশু কন্যার মা তানোর থানায় এসে ধর্ষক সবুজ ও তার মা ও দাদিসহ ৩জনকে আসামী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিকে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে যান। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেলেও তিনি শিশুর মাকে বিষয়টি আপোষ করে নিতে বলে চলে আসেন বলে জানান শিশুর পরিবার।

ওই শিশুর অবস্থা বেগতিক দেখে শিশু কন্যাকে বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন তার মা। এবিষয়ে অভিযোগ তদন্তকারী অফিসার মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তিনি তানোর থানার অফিসার ইনচার্জ ওসিকে জানিয়েছেন তবে আপোষ করে নিতে বলার কথা অস্বীকার করেন তিনি।

এবিষয়ে মুঠো ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত ধর্ষক সবুজের পিতা সেলিম রেজা বলেন, আমিসহ মেয়ের বাবা ও চাচা ফরিদপুরে রাজমিস্ত্রীর কাজে এসেছি। বিষয়টি শুনেছি মেয়ের বাবা বাড়িতে গেলো আমিও যাওযার চেস্টা করছি। আমার ছেলে নানার বাড়িতে থাকে আমার বাড়িতে বেড়াতে এসে এমন ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি। সত্য মিথ্যে জানিনা বলেও জানান তিনি।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। তবে ছেলের বয়স নিয়ে পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। সঠিক বয়স জানার পরে উর্দ্ধতন কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ