IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ডরাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগনিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিত

বাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিত

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ আই-ইইই বাউয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে ‘আই-ইইই দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। ০৬ অক্টোবর ২০২৬ তারিখে বাউয়েট প্যানোরমা ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকৌশল শিক্ষায় গবেষণা, উদ্ভাবন, পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং জীবনব্যাপী শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের আই-ইইই-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টারের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসাইন ‘উচ্চ ভোল্টেজ সরাসরি বিদ্যুৎ প্রবাহ আন্তঃসংযোগের মাধ্যমে বাংলাদেশে আন্তঃসীমান্ত বিদ্যুৎ আমদানি: প্রযুক্তি, পরিচালনা ও জাতীয় গ্রিডে সংযুক্তি’ শীর্ষক একটি কারিগরি সেমিনার পরিচালনা করেন। তাঁর উপস্থাপনায় আধুনিক বিদ্যুৎ সঞ্চালন প্রযুক্তি, আন্তঃদেশীয় বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় এসব প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

অপর একটি সেশনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর সাবেক সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর প্রকৌশলী মো. শেখ শাদী ‘ডিগ্রির গণ্ডি পেরিয়ে: প্রকৌশল শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন’ শীর্ষক সেমিনার পরিচালনা করেন। তিনি একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও পেশাগত যোগ্যতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, নেতৃত্ব, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং ধারাবাহিকভাবে শেখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমন্ত্রিত বক্তাদের মূল্যবান জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আইইইই বাউয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ, এর শিক্ষক উপদেষ্টাবৃন্দ, শিক্ষার্থী স্বেচ্ছাসেবক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আমন্ত্রিত বক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইইই বিভাগের শিক্ষার্থী ফারহান ও তুলি।

এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্ণেল হ্লা হেন মং পিবিজিএমএস (অবঃ), রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অবঃ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ ওসমান গণি, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলি, কর্মকর্তাগণ এবং শিক্ষার্থীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930