IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশ আর্চসামিট ২০২৬,রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জনরাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামদুর্গাপুরে ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য অবহিতকরণ সভাসিরাজগঞ্জে কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্সধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থীর চাল ও অর্থ বিতরণস্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি : ভিপি আমান উল্লাহ আমানচারঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভাপোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভানিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে যুবদলের বিনা মূল্যে চারা বিতরণবাউয়েটের ২৯তম একাডেমিক কাউন্সিল সভানিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিতসিংড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবাগমারায় মচমইল ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ৯টি উপজেলার দলনেতা ও ইউনিট স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ তৌহিদ হাসান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা এবং অসহায় মানুষের সেবা করাই এ সংগঠনের মূল লক্ষ্য।

স্বেচ্ছাসেবকদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মানুষের কল্যাণে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করাই হবে স্বেচ্ছাসেবকদের প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। রাজশাহী জেলা ইউনিটের আওতাধীন ৯টি উপজেলার স্বেচ্ছাসেবকদের ঐক্যবদ্ধভাবে মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930