IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেআলোচনা ও ফিল্ম প্রদর্শনকুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে চার কিশোরীকে উদ্ধাররাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে ৫০টি মন্দিরে সরকারি অনুদান, এমপির পক্ষ থেকে ধুতি উপহারনিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতঅনিয়মের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারীশারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি মন্দিরে আর্থিক অনুদান, এমপি মিলনরাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎসিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্সবাগমারায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণমান্দায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্সমান্দায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণবাংলাদেশ আর্চসামিট ২০২৬,রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জনরাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামদুর্গাপুরে ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য অবহিতকরণ সভাসিরাজগঞ্জে কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে চার কিশোরীকে উদ্ধার

কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে চার কিশোরীকে উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া থেকে নিখোঁজের ছয় দিন পর চার কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা নিজেদের মাধ্যমে ‘বিয়ে’ করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার তিন কিশোরী গত ৫ অক্টোবর পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। এরপর নিখোঁজ কিশোরীদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে মিরপুর থানা পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, টিকটকের মাধ্যমে কু্ষ্টিয়ার মিরপুরের এক কিশোরীর সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার এক কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানায় পুলিশ। একইভাবে মিরপুরের আরও দুই কিশোরীর মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়।
বিজ্ঞাপন

পরে চার কিশোরী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনা অনুযায়ী, গত ৫ অক্টোবর মিরপুরের তিন কিশোরী বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। সেখানে নারায়ণগঞ্জের কিশোরীর সঙ্গে মিলিত হওয়ার পর তারা একসঙ্গে বসবাস শুরু করে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চার কিশোরী ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী নিজেদের মধ্যে ‘বিয়ে’ করার সিদ্ধান্ত নিয়ে পবিত্র কোরআন স্পর্শ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বলে পুলিশকে জানায়। এরপর তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করছিল বলে পুলিশের ভাষ্য। অপর দুই কিশোরীও একই বাসায় অবস্থান করছিল।

একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন
এদিকে নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে মিরপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে কাকিলাদহ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের অবস্থান শনাক্ত করেন।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চার কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চারজনের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘টিকটক গ্রুপের মাধ্যমে কিশোরীদের মধ্যে পরিচয় ও সম্পর্ক তৈরি হয়েছিল। নিখোঁজ তিন কিশোরীকে ঢাকার হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের একজনকেও উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতের মাধ্যমে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930