IMG-LOGO

শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা তাঁতীদলের সম্মেলননিউজ প্রকাশের পর বহিষ্কার, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা জলিলসিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগরাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’মহানগর নার্সারী মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানসিরাজগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালিসৌদি আরবে এক বছরে ৩৫৬ মৃত্যুদণ্ড কার্যকর‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০সিরাজগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নজরুলের কবিতায় প্রেম ও মানবতাবাদ’ শীর্ষক সাহিত্য আলোচনা সভাপোরশায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিজিবি অধিনায়কপোরশায় মাদক নির্মূলের অঙ্গিকার পুলিশ সুপারেরকুষ্টিয়ায় তিনদিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে কালমালবাহী ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহতপূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয়সহকারী হাই কমিশনার
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নিউজ প্রকাশের পর বহিষ্কার, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা জলিল

নিউজ প্রকাশের পর বহিষ্কার, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা জলিল

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে প্রবাসফেরত এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং তাঁর বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল জলিলকে দলীয় সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ৬ নম্বর বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান কেটু স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আব্দুল জলিল ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গঠনতন্ত্রের বিধি মোতাবেক তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তাঁকে বর্তমান পদসহ বিএনপির সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি দলের সর্ব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর জাতীয় দৈনিক সংবাদ, রাজশাহীর সোনালী সংবাদ ও বিভিন্ন অনলাইন পত্রিকায় “চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে এলাকাছাড়া করার অভিযোগ” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে উঠে আসে যে, উপজেলার কানুপুর গ্রামের প্রবাসফেরত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন আব্দুল জলিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১২ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাড়ি ও কীটনাশকের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় নগদ টাকা ও দোকানের মালামালসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম।

এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলম বাদী হয়ে নওগাঁর ৫ নম্বর আমলি আদালতে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন, যেখানে আব্দুল জলিলকে প্রধান আসামি করা হয়।

এ বিষয়ে বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু বলেন, উপজেলা বিএনপি ও বিলাশবাড়ী ইউনিয়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল জলিলকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সবাইকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। দলে থেকে কেউ অপরাধ করলে এবং তার প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930