IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণবাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারারাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণরাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিতকানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বদলগাছীতে ৪০০ দুস্থের হাতে শাড়ি-লুঙ্গিবাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টফাইনাল অনুষ্ঠিতরাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদরায়গঞ্জে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান‘নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া’দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনুরাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকমহাদেবপুরে ৯৭ জন গ্রাম পুলিশপেলেন বাইসাইকেলসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নারী উদ্যোক্তদের সাথে মতবিনিময় সভামোহনপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু আলিফের মৃত্যু
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘অস্ত্র হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পর্যবেক্ষণে ডিএমপি, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা’

‘অস্ত্র হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পর্যবেক্ষণে ডিএমপি, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন একটি বস্তিতে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) মো. শফিকুল ইসলাম।

রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, এখনো এটা মূল্যায়নের সময় আসেনি। আপনারা যেটা দেখেছেন, আমরাও দেখেছি। স্থানীয় ডিসিকে বলা হয়েছে, তিনি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।

একজন মন্ত্রী কি পুলিশের কাজ করতে পারে? এমন প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, পূজাকে কেন্দ্র করে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা মাঠে রয়েছেন। পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে শনিবার বিকালে ইশরাক হোসেন নিজের ফেসবুক পেজে মাদকবিরোধী অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেন। একটি ভিডিওতে তাকে অস্ত্র হাতে অভিযানে অংশ নিতে দেখা যায়। ভিডিওতে অস্ত্রটির কিছু অংশ ঝাপসা করা ছিল। তবে অস্ত্রটি কী ধরনের, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্য ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

অভিযানকালে ইশরাক হোসেন এলাকাবাসীর উদ্দেশে বলেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ইশরাক বলেন, মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাইরে থেকে এসে যারা এলাকায় মাদক সরবরাহ করে, তাদের আটক করতে এলাকাবাসীর সহযোগিতাও চান তিনি।

আটক ব্যক্তিদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তাদের গায়ে কেউ হাত দেবে না। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আইনের মাধ্যমে বিচার হবে। তাদের মারধর করার জন্য এ অভিযান চালানো হয়নি বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930