IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধনধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’,যেসব এলাকায় আঘাত হানবে৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেলরাষ্ট্রীয় সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান: জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানেডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলাবাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি আলোচনার বদলে দেশটির বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন এক বিশ্লেষক।

কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, বিভিন্ন পক্ষের বক্তব্য ও সামরিক তৎপরতায় এমন অনেক ইঙ্গিত রয়েছে, যা থেকে মনে হচ্ছে আমরা আবারও সংঘাতের দিকে এগোচ্ছি।এলমাসরির মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েল সফর করেছেন।

একই সময়ে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, ওই অঞ্চলে নিজেদের কয়েকটি কূটনৈতিক স্থাপনা ও সামরিক ঘাঁটি থেকে লোকজন সরিয়ে নেওয়ার খবরও পাওয়া যাচ্ছে।

এসব ঘটনাকে নতুন করে হামলার প্রস্তুতির সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি।এলমাসরি বলেন, এসব কিছুই ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শিগগিরই, এমনকি খুব শিগগিরই, ইরানের ওপর আরেক দফা হামলার পরিকল্পনা করছে।তবে নতুন করে হামলা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বিশ্লেষকের বক্তব্য মূলত সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক তৎপরতার ওপর ভিত্তি করে করা আশঙ্কা।এলমাসরি আরও বলেন, নতুন করে সংঘাত শুরু হলে তা আগের দফার লড়াইয়ের চেয়েও বিপজ্জনক ও ভয়াবহ হয়ে উঠতে পারে। এটাই তাদের অন্যতম বড় উদ্বেগ।সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930