ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ” আজকের কাব স্কাউট, আগামীর নেতৃত্ব ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উদ্যোগে নাটোর রাজবাড়ীতে অনুষ্ঠিতব্য ৩০ – অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর শুরুতে সকালের দিকে সকল কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সুষ্ঠ দায়িত্ব বন্টন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উদ্যোগে
নাটোর রাজবাড়ীতে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর দায়িত্ব বন্টন সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম এঁর সঞ্চালনায় ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সম্পাদক ও ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর ক্যাম্প চীফ মোঃ সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬ ফুড উপ-কমিটি আহবায়ক জান্নাতআরা ফেরদৌস।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ, পাবনা উপ-পরিচালক ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উপ- কমিটির সদস্য সচিব মোঃ জামাল উদ্দীন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সাবেক সম্পাদক মোঃ মাহমুদুল ইসলাম,
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ কাহারুল ইসলাম জয়, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও জনসংযোগ ও মার্কেটিং ও মিডিয়া এন্ড পাবলিকেশন উপ – কমিটির আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ মাহী সহ- বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা অন্তভূক্ত এ. এলটি, এলটি জেলা স্কাউটসের কমিশনার / সম্পাদক ও কাব লিডারগণ উপস্থিত ছিলেন।



