IMG-LOGO

শুক্রবার, ৩০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাবনায় বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যুস্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবেসিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদে সভাপতি রফিকুল, সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক রজবপুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অনশন, এলাকায় উত্তেজনা৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী মাঠ পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনারচাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধারভবন জরাজীর্ণ, নেই চিকিৎসক মান্দায় ধুঁকছে গ্রামীণ স্বাস্থ্যসেবাফুলবাড়ীতে পে-প্রেসক্রিপশনের কাজের নামে টাকা উত্তোলন, কাজ করছে শিক্ষকেরাই। টাকা গেলো কোথায়?সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবারতাহসিফ সাউরির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, চার সদস্যের তদন্তে কমিটিরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাঘায় র‍্যালি, আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনীসাইবার অপরাধ ও বেকারত্ব রুখে তরুণদের ই-কমার্স ও সৎ ব্যবসায় যুক্ত করতে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আত্মপ্রকাশসিরাজগঞ্জের জেলা প্রশাসককে ২০ প্রজাতির ১০০টি বিরল ও বিপন্ন বৃক্ষ উপহার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবে

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী অবিলম্বে পদত্যাগ না করলে আগামীতে আরও বড় মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করা হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ ও গ্যাস-সংকটে মানুষের জীবন এখন চরম নাজেহাল। তিনি অভিযোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নেই। এই ব্যর্থতার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট মন্ত্রীদের নিতে হবে বলে তিনি দাবি করেন।

দাবি আদায় না হলে রাজপথে কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়ে বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল আরও বড় হবে এবং আমরা তারেক রহমানকে ঘেরাও করব। এ ছাড়া সংবিধান সংস্কারের জন্য বর্তমানে যে কমিটি গঠন করা হয়েছে, সেটি বাতিল করে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের জোর দাবি জানান তিনি।

সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “দেশ পরিচালনায় তারেক রহমানের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। তাঁদের পরিকল্পনা কেবল দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব ঘিরে আবর্তিত।” বিএনপির ভেতরে একটি ‘নব্য স্বৈরাচারের’ উত্থান হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচারের দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, যে বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারেনি, তারা কীভাবে দেশের জনগণকে রক্ষা করবে? এ সময় তিনি অভিযোগ করেন-সীমান্তে হত্যা, হিন্দুদের নিয়ে নানামুখী চক্রান্ত এবং পাহাড়ে অশান্তি সৃষ্টির মাধ্যমে সুকৌশলে বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। দেশের জনগণকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ