IMG-LOGO

সোমবার, ২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধনসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারাপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, কোথায় আঘাত হানবেগাজীপুরে আজও বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুরফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯মহাদেবপুরে নিখোঁজের পরদিন বৃদ্ধের লাশ উদ্ধারবদলগাছীতে ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনি, অতঃপর মৃত্যুযুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলনগোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে তৃতীয় দিনেকাব কার্নিভালপোরশায় এইচএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-০কুষ্টিয়ায় ১৪ শিক্ষকের পরীক্ষার্থী একজন, সেও ফেলমিরপুরে নাশকতার নেপথ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ, দাবি ডিবি কর্মকর্তারআত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : শিক্ষার্থীদের পাসের হার বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নওগাঁর সাপাহারে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভিওইল গ্রামবাসীর উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান করা হয় না। পাঠদানের নির্ধারিত সময়ে শিক্ষকদের কেউ কেউ কলেজের বাইরে আড্ডায় সময় কাটান এবং অনেক শিক্ষক যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হন না। এসব অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং এইচএসসি পরীক্ষায় পাসের হার আশানুরূপ হচ্ছে না।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং পরীক্ষার ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে শিক্ষকদের অনিয়ম ও পাঠদানে অবহেলার দায় নিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ বিষয়ে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘চলতি বছর কলেজের দুটি শাখা জেনারেল ও ভোকেশনাল থেকে মোট ৬৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের অধিকাংশই কর্মজীবী। এ কারণে আশানুরূপ ফলাফল হয়নি। তবে আগামীতে ফলাফল ভালো হবে বলে আশা করছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31