IMG-LOGO

রবিবার, ১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনি, অতঃপর মৃত্যুযুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলনগোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে তৃতীয় দিনেকাব কার্নিভালপোরশায় এইচএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-০কুষ্টিয়ায় ১৪ শিক্ষকের পরীক্ষার্থী একজন, সেও ফেলমিরপুরে নাশকতার নেপথ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ, দাবি ডিবি কর্মকর্তারআত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থিফুলবাড়ীতে নবীন-প্রবীণ বনভোজন, অংশ নিলেন ৩৫০ নারী-পুরুষসাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেইনিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশিসাপাহারে জাতীয় যুব দিবস উদযাপনএমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস, ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনিবদলগাছীতে জাতীয় যুব দিবস পালিতপোরশায় জাতীয় যুব দিবস পালন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন

যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর :‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। রবিবার সকাল ১১,০০ টার দিকে মোহনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে এমপি মিলন বলেন, “দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই যুবক, তাই দেশ গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য। যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি” এমপি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘ইতিহাসের রাখাল রাজা’ এবং মহান দার্শনিক হিসেবে আখ্যায়িত করেন। তাঁর মধ্যে অগাধ দেশপ্রেম ছিল। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে তিনিই প্রথম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার বৈপ্লবিক কর্মসূচিতে যুব সমাজকেই প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, খাল কাটা, গাছ লাগানো, মাছ চাষ এবং গরু, ছাগল ও হাঁস-মুরগি পালনের মতো উদ্যোগে জোর দিতে হবে। অর্থনীতিকে শক্তিশালী করার এই কার্যক্রমে যুব সমাজই সবচেয়ে বেশি কর্মক্ষম। নিজেদের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, ইশতেহারে কর্মসংস্থানের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বিভিন্ন জাতীয় দিবস ও মন্ত্রণালয়ের মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষার ব্যবস্থা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।

দক্ষ ও পারদর্শী যুবকদের সরকারিভাবে পুরস্কৃত করার বিষয়টি উল্লেখ করে এমপি জানান, গত বছর মোহনপুরের একজন এই পুরস্কার পেয়েছিলেন এবং আজকেও একজন রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। তিনি পরিবারের সন্তানদের কাজের প্রতি উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মোহনপুর উপজেলার ইউএনও, মাঠকর্মী এবং অন্যান্য কর্মকর্তাদের আরও উদ্যোগী হওয়ার নির্দেশনা দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “তিনি কাজ করতে পছন্দ করেন এবং দেশের যুব সমাজ তাঁর কাছে অত্যন্ত প্রিয়।”

এর আগে মোহনপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। পরিচালনা করেন যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজা।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশীদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, কৃষি অফিসার কামরুল ইসলাম, পিআইও প্রকৌশলী তারিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম সহ প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news