IMG-LOGO

মঙ্গলবার, ৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘জীবনে কত কিছুই না করার ছিল কিন্তু করতে পারিনি’দ্বিতীয় পদ্মা সেতুসহ ৩ প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের’এসআরবির নতুন মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদমার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছেকাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের কর্মীসভাসিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদরাসায় ‘নজরুল বর্ষ’ পালন, জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতাবাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলীমাহিদা চৌধুরী পাপিয়ার সাফল্য, লক্ষ্য মেডিকেলে ভর্তিসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণবাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসকফটোশপে তৈরি গার্মেন্টস শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানির অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ১মোহনপুরে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইনমান্দায় নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণচাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড

মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচারের মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদেরকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক(টোটন)। সাজাপ্রাপ্ত আসামী হলেন মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ শাহীন আলম (৩৫), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের মোহাম্মদ এলাহি ছেলে তহিদুল ইসলাম (৪২) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মোকলেস এর ছেলে আরাফাত রহমান (২০)। আদালতে আত্মসমর্পণ করে আসামিরা জামিন চাইলে আদালত নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল যুক্ত নকল আকিজ বিড়ি মেহেরপুরে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ লাখ ৯৫ হাজার শলাকা নকল আকিজ বিড়ি উদ্ধার করে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। মেহেরপুর সদর থানার জিআর নং- ২৫১/২৪, STC নং-১৫/২৫।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামীরা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত প্রত্যেককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31