ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের ৭ম কাব ক্যাম্পুরীকে আনন্দদায়ক ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এবং স্কাউটিং কার্যক্রম উজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে ক্যাম্পের চতুর্থ দিনে লিডারস গ্যাদারিং অনুষ্ঠিত হয়।
সোমবার (০২ নভেম্বর ২০২৬) নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী চত্বরে আনন্দ ভবন হল রুমে লিডারস গ্যাদারিং কমিটির আয়োজনে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় ৬ দিন ব্যাপীর চতুর্থ দিনে বিকেলে ক্যাম্পুরীতে অংশ নেওয়া কাব ও স্কাউট ইউনিটের লিডার, স্কাউটার এবং কর্মকর্তা ও উডব্যাজধারীগণদের কে নিয়ে লিডারস গ্যাদারিং অনুষ্ঠিত হয়।
উক্ত লিডারস গ্যাদারিং অনুষ্ঠানের শুরুতে প্রার্থনা সংগীতের মধ্যে দিয়ে লিডারস গ্যাদারিং শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক প্রবীন স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের এলটি প্রতিনিধি মোঃ সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এসময়ে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে স্কাউটিং জীবনের উপরে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, লিডারস গ্যাদারিং এর মাধ্যমে ক্যাম্পুরীতে অংশ নেওয়া কাব ও স্কাউট ইউনিটের লিডার, স্কাউটার এবং কর্মকর্তা ও উডব্যাজধারীগণদের মিলনমেলা হয়। এটি তাদের নতুন বন্ধু তৈরি করার সুযোগ দেয়, একসাথে কাজ করার মানসিকতা তৈরি করে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা করার পরিবেশ তৈরি করে।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ, পাবনা উপ-পরিচালক ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উপ- কমিটির সদস্য সচিব মোঃ জামাল উদ্দীন, ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০২৬ এর বিল হাসাঁইগাড়ী সাব ক্যাম্প চীফ মোছাঃ আন্জুমান আরা বেগম, ( এলটি), বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ কাহারুল ইসলাম জয়, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও জনসংযোগ ও মার্কেটিং ও মিডিয়া এন্ড পাবলিকেশন উপ – কমিটির আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ মাহী, নিরাপত্তা ঝুঁকি ডেপুটি সাব ক্যাম্প চীফ মোঃ সিরাজুল ইসলাম, বিল কুমারী ২ নং সাব ক্যাম্প চীফ আ ক বরী রাবিয়া খাতুন, ( এলটি), লিডারস গ্যাদারিং এর ডাইরেক্টর মোছাঃ মাসুমা খাতুন লাবনী, প্রমুখ।
অনুষ্ঠান উপলক্ষে রাফেল ড্র অনুষ্ঠিত হয় এতে ৭ম পুরস্কার অর্জন করেন ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী জনসংযোগ ও মার্কেটিং ও মিডিয়া এন্ড পাবলিকেশন সহকারী ইনচার্জ সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উচ্ছাস এর ডেপুটি ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম।



