ধূমকেতু প্রতিবেদক,বাঘা : “টেকসই আর্থিক মুক্তি ও মানসম্মত ব্যাংকিং সেবার প্রত্যয়” এই স্লোগানে সারাদেশের মতো রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাঘা, চারঘাট ও পুঠিয়া উপজেলার যৌথ আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সারাদেশে ৬৪ জেলার ৩৫৯টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, সঞ্জীবন প্রকল্পভুক্ত আনসার ও ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল হালনাগাদ করার জন্য এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য হলো প্রতিটি গ্রাহকের নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্যের মাধ্যমে স্বচ্ছ ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করা।
ক্যাম্পে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার, চারঘাট উপজেলা কর্মকর্তা আফরোজা খানম, প্রশিক্ষক মেজবাহ উদ্দিন, পুঠিয়া উপজেলা কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রশিক্ষক রাজন কুমার, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পুঠিয়া শাখার ম্যানেজার এটিএম মাহবুব ইমাম, সিনিয়র অফিসার সরোয়ার জাহানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।##


