IMG-LOGO

মঙ্গলবার, ৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাটোরে স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রপ্তদের মিলনমেলানারায়ণগঞ্জে এসআরবি-০৫ ও ১১ যৌথ অভিযানে ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক‘আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর’গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার’মহাদেবপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগমান্দায় নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধারইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, অন্তত ২৬ জন নিহতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, বন্ধ মেট্রোরেল স্টেশনরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র, কুটিরশিল্প ও পণ্য মেলার উদ্বোধনবিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যু বার্ষিকী আজ‘শ্রমিক আন্দোলনে ইন্ধন দিচ্ছে পরাজিত শক্তি’রাজশাহীতে হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও হাসপাতালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীকুষ্টিয়ার মিরপুরে ২ ট্রাক অবৈধ কীটনাশক জব্দ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নারায়ণগঞ্জে এসআরবি-০৫ ও ১১ যৌথ অভিযানে ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক

নারায়ণগঞ্জে এসআরবি-০৫ ও ১১ যৌথ অভিযানে ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক

ধূমকেতু প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে হতে অবৈধ মাদকদ্রব্য ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী এবং সদর কোম্পানী, এসআরবি-১১, নারায়ণগঞ্জ।

সোমবার ২ নভেম্বর ১২টা ৩০ মিনিটে এসআরবি-০৫, সিপিএসসি, রাজশাহী এবং এসআরবি-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের যৌথ আভিযানে ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে । গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি ট্রাকযোগে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে যৌথ চেকপোষ্ট স্থাপন করে । ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালায়ে ট্রাকে থাকা অবৈধ মাদকদ্রব্য ৯৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং ট্রাকটিসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক ।

আটককৃত ব্যক্তিরা হল:

১। রাজশাহী জেলার চারঘাট উপজেলার থানাপাড়া এলাকার একাব্বর আলী ছেলে মোঃ ইয়াদুল ইসলাম (৪০),
২। রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ নয়ন ইসলম (২৪)কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামীদ্বয়কে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবন্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31