IMG-LOGO

বুধবার, ৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা‘মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’মহাদেবপুরে ছিনতাইয়ের সাথে জড়িত কৃষক দলের নেতাসহ আটক ৩বদলগাছীতে পাথরবাহী ট্রাকের চাপায় ব্যাংক কর্মচারী নিহত, এলাকায় শোকের ছায়া‘জীবনে কত কিছুই না করার ছিল কিন্তু করতে পারিনি’দ্বিতীয় পদ্মা সেতুসহ ৩ প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের’এসআরবির নতুন মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদমার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছেকাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের কর্মীসভাসিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদরাসায় ‘নজরুল বর্ষ’ পালন, জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতাবাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলীমাহিদা চৌধুরী পাপিয়ার সাফল্য, লক্ষ্য মেডিকেলে ভর্তিসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণবাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’

‘মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নাগরিকরা যদি তার ওপর বিরক্ত বা ক্ষুব্ধ হয়ে ওঠেন, তবে তিনি ইসরাইলে চলে যাবেন এবং সে দেশের প্রধানমন্ত্রী হবেন—এমন মন্তব্য করে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প এ কথা বলেন।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ইসরাইলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি কখনো আমার ওপর বিরক্ত হয়ে যায়, তবে আমি ইসরাইলে চলে যাব এবং সেখানকার প্রধানমন্ত্রী হব।’

একই সাক্ষাতকারে ট্রাম্প আরও প্রকাশ করেন যে, ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষের পর থেকে ওয়াশিংটন আর ইসরাইলকে ৪ বিলিয়ন ডলারের সহায়তা প্রদান করবে না।

ট্রাম্পের মতে, ইসরাইলের আর এই সহায়তার প্রয়োজন নেই এবং কিছু ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিবিদ রিপাবলিকানদের সমালোচনা করার হাতিয়ার হিসেবে ইসরাইলকে এই তহবিল দেওয়ার বিষয়টি ব্যবহার করছিলেন।

তিনি বলেন, ‘ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে নেতানিয়াহু ও আমি একটি সমঝোতায় পৌঁছেছি। আমরা ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলার দিয়ে থাকি। কয়েক মাস আগে আমরা এই সহায়তা বন্ধ করার বিষয়ে সমঝোতা করেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে একমত হয়েছি যে চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে আর অর্থ দেওয়া হবে না। তবে ইসরাইলের প্রয়োজন হলে আমরা সহায়তা করব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31