IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধনপোরশায় আমগাছের ডাল ভেঙে মাথায় পড়ে মাদ্রাসা ছাত্রের মৃতুফুলবাড়ীতে জমি বিরোধে বিষ প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগকুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দস্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার দায়ে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ডবহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভামোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদাননবনির্বাচিত বাস মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে ইঞ্জিঃ শাকিলের ফুলের শুভেচ্ছানায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ১ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তিমান্দায় ২১৫ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণমিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, আন্দোলনকারীর উপস্থিতি দেখা যায়নিরাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন

সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,সাপাহার: নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বিজিবি’র নতুন করে প্রতিষ্ঠিত নব আদাতলা বিওপি ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

সাপাহার উপজেলার বৈকুণ্ঠপুর মৌজায় বৃহষ্পতিবার বেলা ১১ টায় নব-প্রতিষ্ঠিত এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি’র উত্তর পশ্চিম রিজিওন রংপুর-এর ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের পিএসসি জি প্লাস।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন পিএসসি। এ সময় বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেছেন ১৬ বিজিবি নওগাঁ জেলার সাপাহার ও পোরশা উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। এর মধ্যে সাপাহার উপজেলার আদাতলা বিওপি ও করমুডাঙ্গা বিওপি’র মধ্যে দুরত্ব প্রায় সাড়ে ১৭ কিলোমিটার। এই দু’টি বিওপি’র স্বল্প সংখ্যক বিজিবি সদস্য দ্বারা চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ দূরুহ হচ্ছিল। কাজেই বিজিবি মহা-পরিচালক এর অনুমোদন সাপেক্ষে নব আদাতলা নতুন বিওপি ক্যাম্পটি প্রতিষ্ঠা করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেছেন, বিজিবি সদস্যরা দিবা-রাত্রি সকল প্রতিকুল পরিবেশে দেশ ও মাতৃভূমির সুরক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা একান্ত কাম্য। তিনি দৃঢ় ভাবে আশাবাদ ব্যক্ত করে বলেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপিত “নব আদাতলা বিওপি” এর মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম আরও বলেছেন নব আদাতলা বিওপি স্থাপনের মধ্যে দিয়ে এই ব্যাটালিয়নের মোট বিওপি’র সংখ্যা হলোn ১৩টি। আরও দু’টি নতুন বিওপি ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31