IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে নতুন কুঁড়ি স্পোটর্স সিজন-২ উদ্বোধনমান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্তরাজশাহীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’এর উদ্বোধন‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসার কৃষকেরাই ব্যবহার করবে,পাচার হতে দেওয়া যাবে না কৃষিমন্ত্রী আমিন উর রশিদমাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধনপোরশায় আমগাছের ডাল ভেঙে মাথায় পড়ে মাদ্রাসা ছাত্রের মৃতুফুলবাড়ীতে জমি বিরোধে বিষ প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগকুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দস্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার দায়ে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ডবহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভামোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদাননবনির্বাচিত বাস মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে ইঞ্জিঃ শাকিলের ফুলের শুভেচ্ছা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ধূমকেতু প্রতিবেদক,মান্দা: নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান আশরাফুল ইসলামের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় বর্ণিত অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ আদেশের অনুলিপি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলা প্রশাসক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31