IMG-LOGO

সোমবার, ৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভূমিমন্ত্রী মিনুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে ৪০ শতাংশ জমির আমন ধান নষ্টের অভিযোগমান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যুরহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে পন্য পরিবহন বাড়াতে চাই ভারতবাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাপবায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ: এমপি মিলনইন্টার ক্লাব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে রাজশাহী স্কেটিং ক্লাবের তিন পদক অর্জনপবায় স্বামী ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধাকেমেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীনসিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যুউৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতবাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন- বিদ্যুৎমন্ত্রী টুকুপোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬
Home >> কৃষি >> টপ নিউজ >> ফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে ৪০ শতাংশ জমির আমন ধান নষ্টের অভিযোগ

ফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে ৪০ শতাংশ জমির আমন ধান নষ্টের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে ৪০ শতাংশ জমিতে রোপণ করা আমন ধানে কীটনাশক প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পাঁচজনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী কৃষক আহমেদুল ইসলাম মনা জানান, ২০০৭ সালে উত্তর জগন্নাথপুর মৌজার ২১৫ নম্বর দাগে জমিটি ক্রয় করার পর থেকে তিনি নিয়মিত চাষাবাদ করে আসছেন। গত ২৯ জুলাই ২০২৬ সালে জমিতে আমন ধান রোপণ করতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে তাঁকে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

তিনি অভিযোগ করেন, ওই বিরোধের জের ধরে গত ৭ নভেম্বর দিবাগত রাতে জমিতে রোপণ করা আমন ধানে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। এতে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

এ ঘটনায় তিনি সাহাবুর ইসলাম, রাসেল, আব্দুস সালাম, মাহাবুর রহমান ও মোজাফফর রহমানের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকতে পারে। তবে এভাবে জমিতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31