IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’

‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রেক্সিটের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। একই সঙ্গে বৈশ্বিক বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার লন্ডনে লর্ড মেয়রের বার্ষিক ভোজসভায় দেওয়া ভাষণে বার্নহাম বলেন, গত ১০ বছরে যুক্তরাজ্য যা অর্জন করেছে, তার চেয়ে হারিয়েছে বেশি। তার ভাষায়, ‘আমাদের যে কঠোর ব্রেক্সিট দেওয়া হয়েছে, তা ব্রিটেনের জন্য যথেষ্ট ভালো নয়।’

২০১৬ সালের গণভোটের মাধ্যমে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথা ‘দ্য এমপেররস নিউ ক্লোদস’-এর সঙ্গে তুলনা করেন তিনি। ওই গল্পে সবাই শাসককে তার প্রকৃত অবস্থা জানাতে ভয় পায়। ব্রেক্সিটের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে ইঙ্গিত দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের আগে তার এই বক্তব্য সামনে এল। বার্নহামের আশা, সম্মেলনের মাধ্যমে যুক্তরাজ্যের অবহেলিত অঞ্চলগুলোর মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব উন্নতি আনা সম্ভব হবে।

তিনি বলেন, যেকোনো চুক্তিকে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, লেবার পার্টির নির্বাচনী ইশতেহার ও নির্ধারিত সীমারেখার সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে। দ্বিতীয়ত, ২০১৬ সালের গণভোটে মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল, তার সঙ্গে মিল রেখে বর্তমান ব্রেক্সিট চুক্তির উন্নয়ন ঘটাতে হবে। তৃতীয়ত, তার নির্ধারিত ‘মেকারফিল্ড টেস্ট’ পাস করতে হবে, যার লক্ষ্য দীর্ঘদিন ধরে অবহেলিত যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনা।

২০১৬ সালে ইইউ ছাড়ার পক্ষে ভোট এবং ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে জোট থেকে বেরিয়ে যাওয়ার পর সম্পর্ক পুনর্গঠনের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই সম্মেলনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

সম্মেলনে খাদ্য ও পানীয় বাণিজ্য নিয়ে একটি চুক্তি এবং জ্বালানি ও কার্বন নিঃসরণসংক্রান্ত সমঝোতার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য ও ইইউভুক্ত দেশগুলোর তরুণদের নির্দিষ্ট সময়ের জন্য একে অপরের দেশে কাজ করার সুযোগ দেওয়ার একটি পরিকল্পনাও আলোচনায় আসতে পারে।

বার্নহামের দাবি, ব্রেক্সিটপন্থিদের ‘সীমান্ত, আইন ও অর্থনীতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার’ প্রতিশ্রুতি বাস্তবে পূরণ হয়নি। ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্রেক্সিটের কারণে দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে বিভিন্ন হিসাবের কথা উল্লেখ করেন তিনি।

২০১৬ সালের পর থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া যুক্তরাজ্যকে আবারও আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থানে ফিরিয়ে আনার কথাও বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার মতে, আন্তর্জাতিক সহযোগিতার নতুন যুগে নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞতা যুক্তরাজ্যের রয়েছে।

বার্নহাম বলেন, ‘ব্রেক্সিট ছিল বিশ্বজুড়ে বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ডমিনো। আমাদের শত্রুরা ঠিক এটাই চেয়েছিল। রাশিয়া চেয়েছিল ন্যাটোর মধ্যে বিভক্তি এবং আরও দুর্বল ইউরোপ।’

ব্রাসেলস সম্মেলনের পরপরই ইইউর অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করবেন বলেও জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর মুখপাত্র টম ওয়েলস সোমবার বলেন, আলোচনার ফলাফল নিয়ে আগাম কোনো ধারণা করা হচ্ছে না এবং যেকোনো সিদ্ধান্তে ব্রিটিশ জনগণের মতামতই চূড়ান্ত হবে।

তবে পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত বার্নহামকে তার পূর্বসূরি ও লেবার পার্টির সাবেক নেতা কিয়ার স্টারমারের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে হবে। ওই প্রতিশ্রুতি অনুযায়ী, যুক্তরাজ্য ইইউর শুল্কমুক্ত কাস্টমস ইউনিয়নে পুনরায় যোগ দেবে না কিংবা পণ্য, সেবা ও শ্রমিকদের অবাধ চলাচল নিশ্চিত করা একক বাজারে ফিরবে না।

এই অবস্থান থেকে সরে আসলে যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও ব্রেক্সিট বিতর্ক তীব্র হতে পারে। কারণ, ২০১৬ সালের গণভোটে ৫২ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে এবং ৪৮ শতাংশ ভোটার জোটে থাকার পক্ষে রায় দিয়েছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31