IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে একটি কনসার্টে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২২ নভেম্বর) স্থানীয় শেরিফ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

শেরিফ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুলারে কাউন্টির পাহাড়ি এলাকা স্ট্র্যাথমোরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রায় তিন হাজার বাসিন্দার এই শহরে আয়োজিত কনসার্টটিতে পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলো থেকে আসা শিল্পীরা অংশ নিয়েছিলেন। হামলার সময় কনসার্টে প্রায় ১৫০ জন দর্শক উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, অনুষ্ঠান চলাকালে অজ্ঞাত সংখ্যক সন্দেহভাজন ব্যক্তি হঠাৎ ভিড়ের মধ্যে গুলি চালায়। এতে ৯ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুলি লেগেছে। তার অস্ত্রোপচার করা হলেও অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুজন ভুক্তভোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে এবং বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, এই হামলার পেছনে কোনো গ্যাং বা অপরাধী চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। যদিও তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার পর বর্তমানে ওই এলাকায় জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে শেরিফ বিভাগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31