ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় আসন্ন চৌগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুর শেখের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় চৌগ্রাম ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের সাধারণ মানুষ ও সমর্থকদের সাথে নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অত্র গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক ও চৌগ্রাম ইউনিয়ন যুবদল নেতা সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শের আলী,ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এমদাদুল হক মিলিন,৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহিন আলি,৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজু আহমেদ, জিন্নাহ আলি,মিঠুন সরকার,হাসান আলি,রাজু আহমেদ,নয়ন আলি, মজিদ সহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আমিনুর শেখ বলেন, ‘ আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আপনাদের শাসক নয় সেবক হতে চাই। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাব।আমৃত্যু আমি আপনাদের পাশে থাকতে চাই।’আপনারা জানেন নাটোর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আনারুল ইসলাম আনু স্যার ২৪ ঘন্টা সিংড়ার মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, তিনি সিংড়ার মানুষের জীবনের মানউন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।



