IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন

নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক: রাজশাহী নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়। শুক্রবার জুম্মার নামাজের মধ্যে দিয়ে এই মকসজিদেও উদ্বোধণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। এ সময়ে তিনি বলেন, এই মসজিদটি আগে থেকেই ছিলো। এখন এর আধুনিকায়ন করা হলো। আর এই মসজিদের কারা কারা অনুদান দিয়েছেন তা বড় ব্যাপার নয়।

মুসলিমদের সব থেকে গুরুত্বপূর্ন ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। এই মসজিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ঢাকাসহ কোথাও যেতে হলে আগে থেকেই প্রস্তুতি নিতে হয়, সে রকম পরবারে যাওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানকে সঞ্চয় করতে হবে। তিনি যুবকদের ইসলামের সব হুকুম আহকাম মেনে চলার আহ্বান জানিয়ে ইমানের সহিত নিজ নিজ দায়িত্ব পালন কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, তাঁকে সবাই মিলে ভোট দিয়ে যে দায়িত্ব পালনের জন্য দিয়েছেন। সেই দায়িত্বসমুহ যেন নিষ্ঠা এবং সততার সাথে পালন করতে পারেন সেজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন তিনি। আর এই ধরনের ভাল কাজের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। উদ্বোধণীতে ইমাম হিসেবে জুম্মার নামাজ পড়ান ড. আব্দুল্লাহ সাবিক।

অত্র মসজিদের সভাপতি, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও জেরা যুবদলের সাঊেশ সহ-সভাপিত মোজাফ্ফর হোসেন মুকুলসহ অত্র এলাকারা ধর্মপ্রাণ মুসল্লিগণ।

উপস্থিত নেতৃবৃন্দ অত্র মসজিদে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান। এসময়ে নির্বাহী অফিসার বলেন, তিনি পৌর প্রশাসক হিসেবে সংসদ সদস্যর নির্দেশেক্রমে পৌরসভা থেকে অনেক অনুদান দিয়েছেন। আগামীতেও আরো দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ